তথ্যসুত্রঃ ইত্তেফাক
রাজধানীর পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে- এমনটাই ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার সড়ক ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এখানে যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে চাঁদাবাজি করা হচ্ছে। এছাড়া ফুটপাতগুলোও প্রায় সবই দখল হয়ে গেছে। একইসঙ্গে নির্বাচনে জয়লাভ করলে ওই অঞ্চলের যানজট নিরসনে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির এই মনোনীত প্রার্থী জানান।
তথ্যসুত্রঃ ইত্তেফাক
টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া...
এপ্রিল ২৪, ২০২৬স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...
এপ্রিল ২৪, ২০২৬দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...
এপ্রিল ২৪, ২০২৬রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...
এপ্রিল ২৩, ২০২৬