Home প্রচ্ছদ পুত্রসন্তানের মা-বাবা হলেন ক্যাটরিনা-ভিকি দম্পতি

পুত্রসন্তানের মা-বাবা হলেন ক্যাটরিনা-ভিকি দম্পতি

Share

পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এ সুখবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তারকা জুটি নিজেরাই জানিয়েছেন। এদিন এই খুশির খবর জানিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভিকি কৌশল লিখেছেন, আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা।

কমেন্ট সেকশনে নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারা।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...