Home আন্তর্জাতিক নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

Share

নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুই নেপালি গাইডের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটে।

সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন। বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা এবং পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষারঝড়ের খবরও পাওয়া গেছে।

তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। থাপা বলেছেন, মঙ্গলবার ভোরবেলা এই উদ্ধার অভিযান আবার শুরু করার চেষ্টা করা হবে।

সূত্র: আলজাজিরা

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...