Home প্রচ্ছদ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারেক রহমান

Share

বিএনপির নয়াপন্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান তিনি। তারেক রহমান নয়াপল্টনে এসে পৌঁছালে স্লোগানে স্লোগান নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

এ দিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন।

Related Articles

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...