Home জাতীয় নয়াপল্টনে তারেক রহমানের প্রথম শ্রমিক সমাবেশে জনসমুদ্র

নয়াপল্টনে তারেক রহমানের প্রথম শ্রমিক সমাবেশে জনসমুদ্র

Share

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আজ শুক্রবার (১ মে) দুপুরে শুরু হয়েছে বিশাল শ্রমিক সমাবেশ। দীর্ঘ সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর এটিই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম শ্রমিক সমাবেশ, যা ঘিরে দলটির নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আজ দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তবে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা- যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ থেকে হাজার হাজার শ্রমিক ও নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হতে থাকেন। পল্টন থেকে কাকরাইল ও নটর ডেম কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকা এখন জনতার ঢলে পরিপূর্ণ। শ্রমিকদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় লাল টুপি এবং বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকা মুখরিত হয়ে আছে সরকারবিরোধী ও শ্রমিক অধিকারের স্লোগানে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নয়াপল্টন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি ও ডিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশস্থল সাজাতে কোনো ঘাটতি রাখা হয়নি। দেড় শতাধিক মাইক ও আধুনিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে সমাবেশের বার্তা পুরো এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশস্থলে নির্মিত হয়েছে লাল কার্পেট বিছানো বিশাল মঞ্চ, যেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

সমাবেশে অংশ নেওয়া শ্রমিকরা জানান, ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের কাছ থেকে তারা কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিপরীতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা এবং আউটসোর্সিং নিয়োগের মতো জটিলতার অবসান চাইছেন তারা।

Related Articles

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে)...

আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা : সংসদে জামায়াতের তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে...

টানা ২ দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি : বিদ্যুৎ বিভাগ

দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি...

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...