Home জাতীয় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা

দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা

Share

বিএনপির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রথমে টিকা প্রদান করা হচ্ছে এবং ধাপে ধাপে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় নাজিম মৃধার বাড়ি সংলগ্ন টিকা কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশব্যাপী টিকাদান কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না থাকে।

জানা গেছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে এই জরুরি কর্মসূচি একযোগে জেলা ও নগরী পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...