Home খেলাধুলা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরের ভাবনা সাকিবের

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরের ভাবনা সাকিবের

Share

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়ার পরিকল্পনা সাকিব আল হাসানের। এক সিরিজের মাধ্যমেই সব সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার (৭ ডিসেম্বর) প্রচারিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টের এক এপিসোডে নিজের ভাবনার কথা জানান তিনি। পাশাপাশি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক পদচারণা এখনও বাকি আছে বলে মনে করেন সাকিব।

মূলত, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে যার পরিচিতি ছিল বিশ্বজুড়ে, চার-ছয়ের ফুলঝুড়ি কিংবা বাঁ-হাতের ঘূর্ণিতে যিনি আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন বারবার; সেই সাকিব আল হাসান আজ অনুপস্থিত দেশের ক্রিকেটে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আড়ালে চলে গেছেন এই ক্রিকেট তারকা।

অনেকেই যখন তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন, তখন সাকিব নিজেই ঘোষণা দিলেন দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। এক পডকাস্ট শো’তে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অলরাউন্ডার।

সাকিব আল হাসান বলেন, আমি আশাবাদী আবারও বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পাব। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চাই। সব সংস্করণকেই একটি সিরিজেই বিদায় জানানোর ইচ্ছা আছে আমার। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।

সাকিবের উঠে আসার পেছনে সমর্থকদের অবদানকে বড় করে দেখছেন তিনি। তাই তাদের সামনে বিদায় জানানোর সুযোগ করতে চান না হাতছাড়া। তাই নিয়মিতভাবে নিজেকে ফিট রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাচ্ছেন সাকিব।

তিনি বলেন, আমার ক্যারিয়ারে সমর্থকদের ভালোবাসা অনেক বড় প্রভাব ফেলেছে। তারা সব সময় আার পাশে ছিল। তাদের সামনেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। সেজন্যই ফিট থাকতে বিশ্বের বিভিন্ন লিগে খেলে যাচ্ছি।

এদিকে, রাজনীতিতে নাম লেখানোর প্রভাব পড়েছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারে। ২০২৪ সালে ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক পদচারণা এখনও বাকি আছে বলে মনে করেন তিনি।

সাকিব বলেন, আমার ক্যারিয়ারের ক্রিকেটীয় অধ্যায় প্রায় শেষ। তবে আমার মনে হয় রাজনৈতিক দিকটি এখনও বাকি আছে। আমি বাংলাদেশর মানুষের জন্য কাজ করতে চাই; মাগুরার মানুষের জন্য কাজ করতে চাই। এবং এটাই আমার এখন পর্যন্ত উদ্দেশ্য।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনা ছিল সাকিবের। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আর দেশে ফেরা হয়নি তার।

সুত্রঃ যমুনা টিভি

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...