Home খেলাধুলা তামিমের জন্য ভারতীয় ক্রিকেটারের আবেগঘন বার্তা

তামিমের জন্য ভারতীয় ক্রিকেটারের আবেগঘন বার্তা

Share

বাংলাদেশের ক্রিকেটে দুশ্চিন্তার ছায়া, দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে প্রিমিয়ার লিগের এক ম্যাচে নামার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুইবার হৃদরোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা এনজিওগ্রামের মাধ্যমে হার্টে রিং পরান।

তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকের সাথে ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও তামিমের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে তামিম ইকবালের ট্রেডমার্ক স্টাইলে! প্রার্থনা রইল, দ্রুত সুস্থ হও।’

এদিকে, তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচের আগে তিনি হালকা বুকের ব্যথা অনুভব করলেও গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ খান। কিন্তু পরে অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করেন।

বর্তমানে তামিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশ থেকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন ক্রিকেটার ও ভক্তরা।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...