Home প্রচ্ছদ তানজিকা আমিনের অপেক্ষা ফুরাচ্ছে

তানজিকা আমিনের অপেক্ষা ফুরাচ্ছে

Share

প্রায় দুই দশকের ক্যারিয়ারে মিডিয়ায় নিয়মিত কাজ করলেও ওটিটির মাধ্যমে নতুনভাবে অভিনেত্রী তানজিকা আমিন আলোচনায় আসেন আশফাক নিপুণের জনপ্রিয় সিরিজ ‘মহানগর ২’এর মাধ্যমে। সেই কাজের পর সাধারণ দর্শক থেকে সহকর্মী সবাই তাঁকে প্রশংসায় ভাসান। এরপর তিনি আরও কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয় করেন। এই ডিসেম্বরে দুই ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তানজিকা অভিনীত দুটি ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’ এবং ‘অমীমাংসিত’।

এ নিয়ে উচ্ছ্বসিত তানজিকা জানান, একেবারে ভিন্ন দুটি চরিত্রে তাঁকে দেখা যাবে। তাঁর ভাষায়, “বছরের শেষ মাসে দুই ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।’

‘ডিমলাইট’-এ তিনি অভিনয় করেছেন মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর চরিত্রে। মিডলাইফ ক্রাইসিসের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তাঁর চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর ভূমিকায় আছেন মোশাররফ করিম। এটি ১১ ডিসেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে।

অন্যদিকে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতায় এত দিন আটকে থাকলেও এই ডিসেম্বরে অবশেষে আইস্ক্রিনে প্রকাশ পাচ্ছে। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়, আর তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু।

কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। কারণ, এমন চরিত্রে অভিনয় খুব চ্যালেঞ্জিং। একে তো সাংবাদিক, তার ওপর চরিত্রটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত। এই কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা, এটা কতটুকু পূরণ করতে পারবে, সেটা নিয়ে কিছুটা ভয় কাজ করছে মনে। তবে আমার আত্মবিশ্বাস আছে। নির্মাতা থেকে শুরু করে কলাকুশলী সবাই নিজেদের সেরাটা দিয়েই কাজটি করেছে। আশা করছি সিরিজটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।’

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...