Home প্রচ্ছদ ঢাকা থেকে ওমর সানী, যুক্তরাষ্ট্র থেকে ওমরাহ পালনে জায়েদ খান

ঢাকা থেকে ওমর সানী, যুক্তরাষ্ট্র থেকে ওমরাহ পালনে জায়েদ খান

Share

ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন বাংলা সিনেমার নায়ক ওমর সানী ও জায়েদ খান। বাংলাদেশ থেকে গতকাল রাতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন ওমর সানী আর সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশটির রওনা হন জায়েদ খান।

জায়েদ খান সমকালকে বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল হজ পালন করবো। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। আপাতত প্রথমবারের মতো ওমরাহ হজ পালনে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিক ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে ওমর সানী বলেন, ‘আলহামদুলিল্লাহ। নবীর দেশ, মানব দেহের অক্সিজেনের দেশ সৌদি আরব। ওমরাহ পালনের জন্য সেখানে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ফিরে আসতে পারি।’

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে দেশের বাইরে রয়েছেন জায়েদ খান। কখনো তাকে দেখা যায় কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে আর দেশে ফেরেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-য় নিয়মিত উপস্থাপনাও করছেন।

অন্যদিকে দীর্ঘদিন ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ওমর সানী দেশেই অবস্থান করছেন। দেশেই নিজের ব্যবসা ও মাঝে মধ্যে সিনেমায় অভিনয়ও করেন তিনি।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...