Home জাতীয় ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Share

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদনটি উপস্থাপন করা হয়। পরে আদালত তা খারিজের আদেশ দেন।

মামলার আবেদন অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করার আবেদন জানানো হয়েছিল।

আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও টিকা আমদানিতে ব্যর্থতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়, যা পরবর্তীতে মহামারি আকার ধারণ করে। এতে বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয় এবং বহু শিশুর মৃত্যু ঘটে বলে দাবি করা হয়।

সরকারি তথ্যের বরাত দিয়ে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার শিশু হামের উপসর্গ নিয়ে বা আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একই সময়ে ছয় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হলেও আদালত তা গ্রহণ না করে মামলার আবেদন খারিজ করে দেন।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...