Home প্রচ্ছদ ‘ডন ৩’ করা হচ্ছে না কিয়ারার

‘ডন ৩’ করা হচ্ছে না কিয়ারার

Share

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এ মাসের শুরুতেই তিনি জানান প্রথমবারের মতো মা হচ্ছেন। এবার জানা গেল মাতৃত্বের কারণে ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই নায়িকা। খবর: বলিউড হাঙ্গামা

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। যেখানে এর আগে কারিনা-প্রিয়াংকার মতো বড় তারকাদের অভিনয় করতে দেখা যায়। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক প্রতিযোগিতা করে নাম লেখান কিয়ারা আদভানি। যার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধার সুযোগ হয় রণবীর সিংয়ের সঙ্গে। এবার জানা গেল সিনেমাটি তিনি আর করছেন না। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই নায়িকা।

কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা।

এদিকে ইতোমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’র শুটিং শুরু করবেন কিয়ারা।

Related Articles

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

টানা দুই দিন বন্ধ থাকার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে পার্বতীপুরের বড়পুকুরিয়া...

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...