Home জাতীয় টানা ১১ঘন্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ১১ঘন্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Share

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে মানুষ। ফলে অনেকেই এখনও ফেরেননি কর্মস্থলে। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭.৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ– সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭.৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশ নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...