Home জাতীয় জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

Share

ভারতের দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১৫ জুন) দুপুরে তিনি এ কথা জানান।

এসময় জাহেদ উর রহমানের সঙ্গে হওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এই তলব করা হয়েছে। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

এর আগে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জাহেদ উর রহমান। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি দিল্লিতে ঢুকেননি।

Related Articles

একনেকে ৭০০৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে নতুন পাঁচটি প্রকল্পে অনুমোদন দিয়েছে...

দল নয়, দেশের জন্য কাজ করুন : সাংবাদিকদের প্রধানমন্ত্রী

সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫...

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

ভারতের পশ্চিমবঙ্গের সদ্য পরাজিত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিদ্রোহী সংসদ সদস্যরা এমন একটি...

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ ঘিরে দর্শকদের আগ্রহ...