Home খেলাধুলা ঘাম ঝরানো জয়ে লা লিগায় শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

ঘাম ঝরানো জয়ে লা লিগায় শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

Share

গেতাফের বিপক্ষে কষ্টার্জিত জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে গেতাফের মাঠে মাদ্রিদ জায়ান্টদের জয় ১-০ ব্যবধানে। ম্যাচের ৮০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে পার্থক্য গড়ে দেন।

গেতাফের মাঠে ভিনিসিউস জুনিয়রকে ছাড়া বিবর্ণ ফুটবল খেলতে থাকে রিয়াল। অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় জাভি আলোন্সোর দল। একাদশে ফেরা রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপের কোনাকুনি নিচু শট ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক।

প্রথমার্ধে গোল না পাওয়া মাদ্রিদ জায়ান্টরা দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকে। ৫৫ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান রিয়াল কোচ। ৭৭ মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কনুই দিয়ে ধাক্কা মেরে গেতাফের ডিফেন্ডার আলান নিওম সরাসরি লাল কার্ড দেখেন। তিন মিনিট পর এমবাপ্পে কাঙ্খিত গোল পাইয়ে দেন রিয়ালকে।

দ্বিতীয়ার্ধে বদলি নামা আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ৯ জনের দলে পরিণত হয় গেতাফে।

ভিনিসিউসকে ফাউল করে এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইঙ্গার আলেক্স সানক্রিস। ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে রেয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নামলো শিরোপাধারী বার্সেলোনা।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...