Home আন্তর্জাতিক গ্রাহকদের অপেক্ষা করিয়ে ফোনে দুষ্টু ভিডিও দেখছিলেন সরকারি কর্মচারী

গ্রাহকদের অপেক্ষা করিয়ে ফোনে দুষ্টু ভিডিও দেখছিলেন সরকারি কর্মচারী

Share

অন্ধ্রপ্রদেশে কর্তব্যরত অবস্থায় এক সরকারি কর্মচারীর অশোভন আচরণ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাকিনাড়া জেলার তাল্লারেভু এলাকায় ডাক বিভাগের এক কর্মী অফিস চলাকালীন নিজের মোবাইলে অশ্লীল ভিডিও দেখছিলেন। এমন অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই কর্মচারী অফিসের ডেস্কে কম্পিউটারের সামনে নিশ্চিন্তে বসে নিজের ফোনে দৃষ্টিকটূ ভিডিও দেখছেন। এ সময় অফিসে পরিষেবা নিতে আসা গ্রাহকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। কর্মীরা বারবার “কম্পিউটার সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা” উল্লেখ করে পরিষেবা দিতে দেরি হবে বলে জানালেও, পরে জানা যায় সেই সময় ওই কর্মী ফোনে ব্যস্ত ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক গ্রাহক অভিযোগ করেন, প্রয়োজনীয় ডাক পরিষেবা পেতে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সরকারি দফতরে এমন আচরণ পেশাদারিত্বের প্রশ্ন তোলে বলেও দাবি করেন তারা।
ভিডিওটি প্রথম পোস্ট করে অন্ধ্রপ্রদেশের স্থানীয় একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল ‘বিগটিভিতেলুগু’। ভিডিও সামনে আসার পরই বিষয়টি আলোচনায় আসে এবং কর্তৃপক্ষ দ্রুত তদন্তের আশ্বাস দেয়।

তীব্র বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যে শত শত স্কুল বন্ধ
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত কর্মীকে ইতোমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...