Home জাতীয় কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

Share

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানির পর পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন।

তিনি বলেন, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন তিনি। নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।

প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে গেছে বলে জানান উপপ্রেস সচিব।

এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাই খাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় দিয়ে আদালত পাড়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে নয়াবাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে তিনি নিউমার্কেট যান। এরপর সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড দিয়ে ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের পরিস্থিতিও প্রধানমন্ত্রী দেখবেন।

উপপ্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।

Related Articles

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করার প্রতিবাদে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য...

মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ...

ঈদের দিনে পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় রিজভী, প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু...

ঈদের নামাজ শেষে তাসকিন, ‘অস্ট্রেলিয়া সিরিজ সহজ হবে না’

পবিত্র ঈদুল আজহা উদযাপনের মধ্যেও জাতীয় দলের ক্রিকেট নিয়ে ভাবনা থেমে নেই...