Home প্রচ্ছদ কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

Share

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো কোনো দল বলছে— আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা দেশের মানুষকে ধোঁকা দিলে কোনো লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোয় আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়নে কাজ শুরু করব। কে কী বলল তাতে আমাদের কিছু যায়-আসে না।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোনো লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এ দেশের জনগণের জন্য কী করব, মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আসনের প্রার্থী কামরুল হুদার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান বলেন, এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরও কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দেবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন, যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে। তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দেবেন।

চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিনুল রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী প্রমুখ।

Related Articles

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...