Home প্রচ্ছদ এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

Share
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্য থেকে মনোনীত ১৩ জনের মধ্যে এনসিপির নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ এপ্রিল) তার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে স্থগিত করা হয়।
মনিরা শারমিনকে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার স্বপক্ষে যুক্তি বা বক্তব্য দেওয়ার জন্য। অন্যদিকে এই নির্বাচনী জোটের মনোনীত বাকি ১২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বিবেচিত হয়েছে।
এ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এনসিপির মনিরা শারমিনের ডকুমেন্টেশনের ঘাটতি আছে। তাকে ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আশা করি ১৩ জনই বৈধ বলে ঘোষিত হবে। তারা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
এর আগে সোমবার সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম জানায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর মধ্যে জামায়াত থেকে ৯ জন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজনকে সমর্থন দেওয়া হয়
Related Articles

জ্বালানি সংকটে যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে জ্বালানি বিষয়ক...

‘পেপ্যাল’ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ফ্রিল্যান্সারদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে...

সৃজিতের সিনেমায় নায়িকা হতে চান অপু বিশ্বাস

ঢালিউডে একসময় নিয়মিত উপস্থিতি থাকলেও এখন অনেকটাই বেছে বেছে কাজ করছেন অপু...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...