Home প্রচ্ছদ এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

Share

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ ঠেকাতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন একই দলের আরেক নেত্রী মনিরা শারমিন। ফলে তার শপথ গ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও রোববার (৩ মে) তিনি শপথ নিতে পারছেন না। কারণ হিসেবে ইসি জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও আপিলের সুযোগ নিশ্চিত করতে গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছে।

রোববার ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, মনিরা শারমিনের দায়ের করা রিট আবেদন বর্তমানে বিচারাধীন। বিষয়টি এখন পুরোপুরি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যেহেতু সংরক্ষিত আসনটি একটিমাত্র, তাই আদালত যদি কোনো রুল জারি করে, তাহলে কমিশনকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

নির্বাচন কমিশনের এই কর্মকর্তা জানান, গেজেট প্রকাশের পর আদালত ভিন্ন নির্দেশনা দিলে সেটি আইন অনুযায়ী বাতিল হতে পারে। সেক্ষেত্রে প্রার্থী দুইজন হিসেবে বিবেচিত হয়ে জোটের ভেতরেই ভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার রাত ৯টায় তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেই তালিকায় থাকছেন না নুসরাত।

আপাতত আদালতের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও জানান কমিশনার।

তথ্যসুত্রঃ এশিয়াপোস্ট

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...