Home প্রচ্ছদ এখন বুঝি, সেই সময়গুলো কত মূল্যবান ছিল: শেহতাজ

এখন বুঝি, সেই সময়গুলো কত মূল্যবান ছিল: শেহতাজ

Share

‘২০২২ সালে বাবাকে হারিয়েছি। তাঁর মৃত্যুর দেড় বছর পর মাকেও হারিয়েছি। ঈদের আনন্দ যেন এখন আমার কাছে অন্যরকম হয়ে গেছে। ছোটবেলায় ঈদ মানেই ছিল নতুন জামা পরে বাবার সামনে গিয়ে দাঁড়ানো। বাবা বলতেন, আমার মেয়েটাকে কী সুন্দর লাগছে! এই কথাগুলো এখন শুধু স্মৃতি। ভাবলেই খুব কষ্ট হয়।’ খানিকটা কষ্ট নিয়েই কথাগুলো বলছিলেন মডেল-অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম।

তিনি সমকালকে বলেন, ‘মায়ের কথা মনে পড়লে আরও আবেগাপ্লুত হয়ে পড়ি। আমার মা খুব বেশি রান্না করতেন না। ঈদের দিন নিজে হাতে আমাদের জন্য রান্না করতেন চটপটি, সেমাই। মায়ের হাতের সেই স্বাদ আজ কোথাও পাই না।’

শাহতাজ বলেন, ‘ঈদের সকালে বাবার সঙ্গে নামাজে যাওয়া, ফিরে এসে মায়ের রান্না খাওয়া এই ছোট মুহূর্তগুলোই ছিল সবচেয়ে বড় আনন্দ। এখন বুঝি, সেই সময়গুলো কত মূল্যবান ছিল। তখন হয়তো এতটা উপলব্ধি করিনি।’

বর্তমানের ঈদের আনন্দের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন আমরা অন্যভাবে ঈদ উদযাপনের চেষ্টা করি। নিজের জন্য তেমন কেনাকাটা করি না। বরং যারা ভালো পোশাক কিনতে পারে না, তাদের জন্য কিনি। আমি আর আমার স্বামী চাই, তারা যেন আমাদের মতোই ভালো মানের পোশাক পায়। তাদের মুখের হাসিটাই এখন আমাদের ঈদের সবচেয়ে বড় আনন্দ। উৎসবের সংজ্ঞাটাও বদলে যায়।

তার কথায়, ‘এখন ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, অন্যের মুখে হাসি ফোটানো। এতে একটা শান্তি পাই, মনে হয় বাবা-মাও হয়তো খুশি হতেন।’

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...