১ বলে দরকার ৮। তখনই বাংলাদেশের জয়ের আশা শেষ। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৮৯ রানে, অস্ট্রেলিয়া জিতে ৭ রানে। এতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারলো বাংলাদেশ।
দর্শকরা কি একটু নড়েচড়েই বসেছিলেন না! ৩ বলে ১৮ থেকে সমীকরণটা ২ বলে ১২ রানে নামিয়ে আনেন তাওহীদ হৃদয়। শেষ ওভারে অ্যারন হার্ডির চতুর্থ বলটা ওয়াইড হয়েছিল। বৈধ চতুর্থ বলটায় ছক্কা মারেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। পরের বলটি আর কয়েক গজ দূরে পড়লেই ছক্কা হয়ে যেত, হলো ৪। বাংলাদেশের জয়ের আশা মূলত সেখানেই শেষ।
১ বলে দরকার ৮। জয়ের দৌড়ে থাকার জন্য বাংলাদেশের ছক্কা আদায়ের পাশাপাশি হার্ডিকে নো-ও করতে হবে। এর কোনোটিই অবশ্য হলো না। লংঅন সীমানার কাছে ৩৫ রান করা হৃদয়ের ক্যাচ লুফে নেন টিম ডেভিড। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৮৯ রানে, অস্ট্রেলিয়া জিতে ৭ রানে।
এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে অজিরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। প্রথম টি-টোয়েন্টিটি তারা জিতেছিল ৪ উইকেটে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ জুন।