Home জাতীয় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ

Share

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরবসহ কয়েকটি দেশ। বুধবার (১৮ মার্চ) মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।

এদিকে সৌদি আরবসহ কাতার, তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানায়, শুক্রবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর। দেশটি প্রচলিত শাওয়াল মাসের চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে এ তারিখ ঘোষণা করেছে।

সিঙ্গাপুরের কর্মকর্তারা জানান, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

তুরস্কে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কাতারে বুধবার (১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে দেশটিতে এবার পূর্ণ রমজান, অর্থাৎ ৩০ দিন রোজা রাখবেন মুসলমানরা। ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...