Home খেলাধুলা ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

Share
স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল বার্সেলোনা। ইনজুরির কারণে চলতি ঘরোয়া মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের। তবে ভক্তদের জন্য আশার কথা হলো, আসন্ন ২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামতে পারবেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
গত বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পরপরই চোট নিয়ে মাঠ ছাড়েন ইয়ামাল। তার মাঠ ছাড়ার ধরন দেখে সমর্থকদের মনে বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে মেডিকেল পরীক্ষার পর বার্সা জানিয়েছে, ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে (বাইসেপ ফেমোরিস পেশি) চোট ধরা পড়েছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ইয়ামালকে বর্তমানে রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে লা লিগার বাকি ছয় ম্যাচে তাকে আর পাওয়া যাবে না। তবে আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। তবে আগামী ১০ মে ক্যাম্প ন্যু-তে হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’তে ইয়ামালের অভাব নিশ্চিতভাবেই ভোগাবে কাতালানদের। লিগের বাকি ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা ফরোয়ার্ডকে হারানো বার্সার শিরোপা দৌড়ে বড় এক পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে নিজের প্রথম বিশ্বকাপ রাঙাতে ইয়ামাল এখন পুরোপুরি পুনর্বাসনে মনোনিবেশ করবেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
Related Articles

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...