Home প্রচ্ছদ আজ থেকে আমরা সবাই স্বাধীন : তারেক রহমান

আজ থেকে আমরা সবাই স্বাধীন : তারেক রহমান

Share

আজ থেকে আমরা সবাই স্বাধীন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। এতেউপস্থিত হয়ে বক্তব্যকালে তারেক রহমান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার দেশ গড়ার পালা। এজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন বলেন, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোটের রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ইসি।
Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...