Home প্রচ্ছদ অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

Share

এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)। অভিনেতার মৃত্যুর বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

জানা গেছে, আজ বিকেল পাঁচটা পর সুমন হঠাৎই অসুস্থতাবোধ করেন। পরে তিনি অসুস্থতার কথা জানান আরেক অভিনেতা শাহাদৎ হোসেনকে। শাহাদৎ দ্রত তাকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।

দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন শামস সুমন। সর্বশেষ ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা-বড় পর্দায় ছিল তার সরব উপস্থিতি। তবে সম্প্রতিকালে টেলিভিশন নাটকে তাকে খুব একটা দেখা যায়নি।

শামস সুমনের জন্ম রাজশাহীতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন।

তার অভিনীত চলীচ্চত্র হলো- ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২) ও ‘জয়যাত্রা’ (২০০৪)।

২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে সেরা অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সামস সুমন।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...