Home জাতীয় হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে : মন্ত্রী

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে : মন্ত্রী

Share

হাওড় অঞ্চলে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, ক্ষতির পরিমাণ বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম।

আলুর বাম্পার ফলন হলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসকরা। তারা এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর মাধ্যমে এ সংকট কাটানোর পরিকল্পনা করছে সরকার।

সম্মেলনে কুরবানির পশুর বাজার নিয়েও আলোচনা হয়। কৃষিমন্ত্রী বলেন, দেশে কুরবানির গরুর কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্তও নেই। বাজারে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি জানান, আগামী দিনে সীমান্ত দিয়ে নতুন করে গরু আসার সম্ভাবনা নেই।

Related Articles

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরল ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতে ১৪ মিনিটের...

যেন ‘সরকার’ সিনেমার গল্প বাস্তবে ঘটালেন বিজয়

দক্ষিণ ভারতের ব্যাপক সাড়া জাগানো সিনেমা ‘সরকার’। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি...

সংরক্ষিত নারী এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন : মির্জা ফখরুল

জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ...

এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের...