Home জাতীয় সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

Share

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১০ আগস্ট) পৃথক এক বার্তায় তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতির সময়ে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

Related Articles

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,...

মুয়াজ্জিন থেকে ডন যেভাবে হলেন খলনায়ক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতাদের অন্যতম হলেন আশরাফুল হক ডন। পর্দায় খলচরিত্রে...

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

আর্জেন্টিনার রোজারিওতে বাবাকে শেষ বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে মারা...

শেখ হাসিনা ও হাদি হত্যায় গ্রেপ্তারদের ফেরত চেয়েছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো...