Home প্রচ্ছদ সিলেটে নেমেই স্ত্রী ডা. জুবাইদার সাথে তারেক রহমানের সেলফি

সিলেটে নেমেই স্ত্রী ডা. জুবাইদার সাথে তারেক রহমানের সেলফি

Share

‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটি স্পর্শ করে এভাবেই পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দুটি ছবি পোস্ট করে তার ক্যাপশন দিয়েছেন উপরের লেখাটা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে এই পোস্টটি দেন তিনি। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে অবতরণ করলেও সেখানে নামবেন না তিনি।

সিলেটে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্য সফরসঙ্গীরা।

তার আগমন উপলক্ষে এ বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বহনকারী বিমানের আগমন ও বহির্গমনের সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের ওসমানী বিমানবন্দরে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকার সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগ দিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...