Home খেলাধুলা সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ইতিহাস গড়লেন সূর্যবংশী

সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে ইতিহাস গড়লেন সূর্যবংশী

Share

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এবং ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর এবার ক্যারিয়ারে আরও একটি বড় অর্জন যুক্ত করলেন বৈভব সূর্যবংশী। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে মাঠে নেমে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার।

২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফির উদ্বোধনী ম্যাচে বিহার দলের নেতৃত্ব দেন বৈভব। ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিহারের তরুণ অধিনায়ক। তবে ব্যাট হাতে নিজের ইনিংসটি বড় করতে পারেননি তিনি। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে আউট হওয়ার আগে ১২ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৮ রান করেন বৈভব।

চলতি মৌসুমে রঞ্জি ট্রফির প্রথম পর্বে টানা চার ম্যাচে হেরে ধুঁকতে থাকা বিহার দলের জন্য বৈভবের এই অন্তর্ভুক্তি যেন এক চাঙা হাওয়া। তবে এই টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফির আর মাত্র একটি ম্যাচ খেলার পরই আগামী ১৯ নভেম্বর থেকে দোহায় শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টারস ইমার্জিং টুর্নামেন্টের জন্য ভারত ‘এ’ দলের সাথে যোগ দেবেন বৈভব।

এর আগে নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করা বৈভবের এই কীর্তি বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের ভবিষ্যৎ তারকাদের আগমনী বার্তা আরও জোরালো করে তুলল। বয়সের মাত্র ১৫ বছরে পা রেখেই বিশ্বমঞ্চে আলো ছড়াতে শুরু করা এই বিস্ময়বালককে নিয়ে এখন থেকেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা।

 

Related Articles

যুক্তরাষ্ট্রে ১০ জনের মৃত্যু, হামের ভয়াবহ বিস্তার

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। ২০২৬ সালের শুরু থেকে...

গৌরীর কঠোর নিয়মে চাপে শাহরুখ, মানতে হয় স্ত্রীর সব শর্ত!

স্ত্রী গৌরী খানের কঠোর নিয়মের মধ্যেই চলতে হয় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে।...

বিগত সময়ে রাজনীতির শিকার হয়েছেন দেশের চিকিৎসকরা: মির্জা আব্বাস

রাজনীতির শিকার হয়েছেন দেশের চিকিৎসকরা বিগত সময়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী...

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেলেন।

প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন...