রাজনীতির শিকার হয়েছেন দেশের চিকিৎসকরা বিগত সময়ে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার দাবি, এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। অথচ দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য দেশের চিকিৎসকদের তুলনায় বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা কোনো অংশেই কম নয়। তবে দেশের বিশাল জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনো প্রয়োজনের তুলনায় কম।