Home জাতীয় সপরিবারে শিশুদের নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

সপরিবারে শিশুদের নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

Share

শিশুদের নিয়ে নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করতে সপরিবারে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত মিলনায়তনটিতে নাটকটি দেখতে যান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে মহিলা সমিতি মিলনায়তনে পৌঁছান। নাটক চলাকালীন সাধারণ দর্শকদের মধ্যে উপস্থিত থাকলেও নিরাপত্তাবেষ্টনী ছিল একেবারেই সাদামাটা। যে কারণে শুরুতে অনেক দর্শক প্রধানমন্ত্রীকে পাশে পেয়েও বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি।

পরে প্রধানমন্ত্রীকে চিনতে পেরে দর্শকদের মধ্যে বিস্ময় ও উচ্ছ্বাস দেখা দেয়। নাটক শেষে প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে মঞ্চে উঠে শিশুশিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...