Home প্রচ্ছদ সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

Share

গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সে ক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, যারা দাবি করেন নির্বাচনে চক্রান্তের মাধ্যমে তাদের হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। নির্বাচনের পর সমালোচক দলগুলোর অনেকেই ওই সনদে স্বাক্ষর করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করছে। গণভোটের রায় কার্যকর করতে হলে সংসদে আলোচনা অপরিহার্য। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এবং উপরাষ্ট্রপতির পদসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমেই সংবিধান সংশোধন হবে।

Related Articles

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...

ধর্ষককে বাঁচাতে গুমের নাটক করেছে শিবির : ছাত্রদল সভাপতি

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার...

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ভিন্ন এক উৎসব। প্রিয় দল নিয়ে...

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন গণঅধিকার...