Home প্রচ্ছদ ‘লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেমও করতে পারছি না’

‘লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেমও করতে পারছি না’

Share
টালিউডের অন্যতম স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কথা ও কাজে কোনো রাখঢাক না রাখার জন্য তার আলাদা ‘সুখ্যাতি’ রয়েছে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই ‘সিঙ্গেল’ মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি। তবে এবার চারপাশের বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করলেন এই অভিনেত্রী।

রোববার (৩০ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে শ্রীলেখা লেখেন, “লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।” সঙ্গে হ্যাশ ট্যাগে তিনি জুড়ে দেন, “আমার ভালোবাসার ধর্ম।”

শ্রীলেখার এমন খোলামেলা স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে শুরু হয়েছে হাস্যরস। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। নীল নাওয়াজ নামে একজন লিখেছেন, “বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে- ‘প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র’।”

অন্যদিকে কৌশিক নামে এক অনুসারী অভিনেত্রীর কঠিন শর্তের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, “প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।” সংগীত নামে আরেকজন লিখেছেন, “বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু

অবশ্য শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই স্পষ্ট করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে প্রেম করতে হলে প্রথম শর্ত- কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়, “যদি কারও সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত- কুকুর ভালোবাসতে হবে। কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।”

উল্লেখ্য, শিলাদিত্য স্যান্যলের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার। তিনি বলেন, “প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।”

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...