Home খেলাধুলা রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্টসের জয়

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্টসের জয়

Share

আগের ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে আঁটসাঁট বোলিং করে হোবার্ট হ্যারিকেন্সের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

চার ওভার বল করে মাত্র ২১ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন রিশাদ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি রেনেগেডর্স।

ব্যাটিংয়ে নেমে রেনেগেডর্সের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সেইফার্ট। মোহাম্মদ রিজওয়ান যোগ করেন ৩২ রান, আর হাসান খান করেন ২৩। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া হয়নি তাদের।

১৪৬ রানের লক্ষ্য তাড়ায় হোবার্টের শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের প্রথম বলেই ফিরে যান মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ডও দ্রুত বিদায় নেন, দুজনকেই ফেরান জেসন বেহরনডর্ফ।

দুই উইকেট দ্রুত হারানোর পর হোবার্টের ইনিংস সামাল দেন নিখিল ও ম্যাথিউ ওয়েড ম্যাকডরমট। আগ্রাসী ব্যাটিংয়ে নিখিল মাত্র ২৯ বলে ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। অন্য প্রান্তে ম্যাকডরমট অপরাজিত থাকেন ৪৯ রান করে।

দুজনের দৃঢ় জুটিতে সহজ জয় নিশ্চিত করে হোবার্ট হ্যারিকেন্স। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে তারা।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...