Home জাতীয় রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Share

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত সাত বছর বয়সী শিশু রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে নিহত রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে তাদের বাসায় যান তিনি।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।

Related Articles

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসার বাসায়...

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে নির্মমভাবে খুন হওয়া আট বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের...

পদ ফিরে পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর...

ভাঙা আঙুলে খেলে ক্লাবকে শিরোপা জেতালেন মার্টিনেজ

ফাইনালের মঞ্চ যেন এমিলিয়ানো মার্টিনেজের জন্য আলাদা করেই লেখা। চাপ, ব্যথা কিংবা...