Home খেলাধুলা মেসির ‘উড়ন্ত’ গোলে মায়ামির জয়

মেসির ‘উড়ন্ত’ গোলে মায়ামির জয়

Share

মেজর লিগ সকারের (এমএসএল) প্রথম রাউন্ডে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। এর মধ্যে জোড়া গোল করেছেন দলটির তারকা ফুটবলার লিওনেল মেসি। এর মধ্যে বক্সের বাহির থেকে অনেকটা দৌড়ে উড়ন্ত হেডে দলকে প্রথম লিড এনে দেন আর্জেন্টাইন এই তারকা।

শনিবার ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করে ইন্টার মায়ামি। মাঝমাঠ থেকে বল টেনে বার্সেলোনার সতীর্থ লুইস সুয়ারেজকে ডানপ্রান্তে  পাস দেন মেসি। এরপর গতির সঙ্গে দৌড়ে বক্সে ঢুকে পড়েন। সুয়ারেজের গোলের মুখে বাড়ানো ক্রসে উড়ে গিয়ে হেড দিয়ে জালে বল পাঠিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করে ফেলে মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তাডিও আলেন্দা। যোগ করা সময়ে মেসি তার দ্বিতীয় গোলটি করেন। পুরো সময় মাঠে থাকার মেসি ম্যাচের ৯৬ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিতই করে ফেলেছিলেন।

কিন্তু যোগ করা সময়ের ১২ মিনিটে এক গোল শোধ করে দেয় ন্যাশভিল। সম্প্রতি মেসি ইন্টার মায়ামির সঙ্গে লম্বা চুক্তি করেছেন। ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকতে চান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা। ভক্তদের সুখবর দেওয়ার পরই জোড়া গোল করলেন বাঁ-পায়ের এই জাদুকর।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...