Home খেলাধুলা মেসিকে নিয়ে স্কালোনির দুঃসংবাদ

মেসিকে নিয়ে স্কালোনির দুঃসংবাদ

Share

দুদিন আগে ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে চোট শঙ্কা জাগে লিওনেল মেসির। দ্বিতীয়ার্ধে অস্বস্তি নিয়ে বদলি হিসেবে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।

এতে দুশ্চিন্তায় পড়ে আর্জেন্টিনা। তবে ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মেসি চোটে পড়েননি। মাং সপেশির ক্লান্তির কারণে মাঠ ছেড়েছিলেন তিনি।

তবে এর মধ্যেই আবার দুঃসংবাদ দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে মেসিকে হয়তো পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া যাবে না।

দি স্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘(মেসির) প্রাথমিক রিপোর্ট খুব বেশি খারাপ নয়। এখন আমাদের দেখতে হবে, ও কীভাবে উন্নতি করছে এবং আরও কিছু পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে, যাতে প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট (মেসি খেলার উপযোগী) নিশ্চিত করা যায়।’

স্কালোনি আরও বলেন, ‘আমরা সবাই চাইতাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা তেমনটা নয়। শুধু সে-ই নয়, আরও অনেক খেলোয়াড় এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি।’

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...