Home জাতীয় ‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না’

‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেব না’

Share
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গড়ার। দেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়নযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের হাটহাজারী কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টিকারী রাজনৈতিক দলগুলো মোকাবেলায় দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং হাটহাজারীর সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশের উন্নয়নের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সরকারপ্রধান বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে। এই বিশৃঙ্খলাকারী, যারা রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা আমরা গ্রহণ করব? এটা আজ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার ৩১ দফার বাস্তবায়নে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সুত্রঃ সময়ের আলো
Related Articles

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান মাদানীর

জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুনভাবে আলোচনায় এলেন নেটিজেনদের কাছে পরিচিত...

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।...

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে...

‘এই মামলা আমার জন্য মানসিক যন্ত্রণার’, আদালতে পরীমনি

বোটক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলায়...