Home আন্তর্জাতিক ‘ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে, কাঁটাতার রাখবো না’

‘ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে, কাঁটাতার রাখবো না’

Share

পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, ‘কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি ভাষণে তিনি এসব কথা বলেন। জগন্নাথ আরও বলেন, আগে দুই বাংলা এক ছিল, আবার এক হয়ে যাবে। যদিও তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, তবে দেশ বাংলাদেশই থাকবে।

এদিকে, তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, বিজেপির বক্তব্যে দ্বৈত মানসিকতা প্রকাশ পেয়েছে। একদিকে তারা অনুপ্রবেশ বন্ধের দাবি জানাচ্ছে, অন্যদিকে সীমান্ত খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে। বাংলার মানুষ এই দ্বিচারিতা বুঝতে পারবেন।

রাজ্যের ভোটর তালিকা সংশোধন (এসআইআর) এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি এই নির্বাচনকে প্রধানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। জগন্নাথ সরকারের এই মন্তব্যের পর রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...