Home খেলাধুলা বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

Share

এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি। প্রায় সাত দশক পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির পর বিদায় নিয়েছে ২৪ বছর পর সুযোগ পাওয়া তুরস্ক। এরপর তৃতীয় দেশ হিসেবে আজ রোববার বিদায় নিল আরেক মুসলিম দেশ তিউনিশিয়া।

৪৮ দলের এই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেবে ১৬টি দল। ৩২টি দল উঠবে পরের রাউন্ডে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি করে ২৪টি দল এবং তৃতীয় স্থানে থাকা ১২টি দলের মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও ফেয়ার প্লেতে এগিয়ে থাকা ৮টি দল খেলবে রাউন্ড অব থার্টি টুতে।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তিনটি দল। গ্রুপ এ থেকে মেক্সিকো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র ও গ্রুপ ই থেকে জার্মানি। এই তিন দল দুটি করে ম্যাচ খেলে দুটি ম্যাচই জিতে ৬পয়েন্ট করে পেয়ে পরের রাউন্ডে পা দিয়ে রেখেছে।

এবারের বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিশিয়ার। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল। তবে সব দলেরই গ্রুপে একটি করে ম্যাচ এখনও বাকি।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...