Home খেলাধুলা বিশ্বকাপে ব্রাজিলের ৯২ বছরের গর্বের রেকর্ড আর রইলো না

বিশ্বকাপে ব্রাজিলের ৯২ বছরের গর্বের রেকর্ড আর রইলো না

Share

ব্রাজিল ছাড়া কখনো কোনো বিশ্বকাপ হয়নি। ব্রাজিলিয়ান কোচ ছাড়াও হয়নি এর আগে কোনো বিশ্বকাপ। ব্রাজিল এবারও থাকছে বিশ্বকাপে। তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ডাগআউটে দেখা যাবে না কোনো ব্রাজিলিয়ান কোচকে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেলেসাওদের উপস্থিতি যেমন অবিচ্ছেদ্য, তেমনি ব্রাজিলিয়ান কোচদের কৌশলী উপস্থিতিও ছিল নিয়মিত। কিন্তু ২০২৬ বিশ্বকাপে ঘটতে যাচ্ছে এক নজিরবিহীন ঘটনা। ইউরোপীয় প্লে-অফে পোল্যান্ডের কাছে হারের ফলে সাবেক করিন্থিয়ান্স কোচ সিলভিনহোর আলবেনিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। সিলভিনহোই ছিলেন একমাত্র ব্রাজিলিয়ান কোচ যার বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা টিকে ছিল। তার বিদায়ের সাথে সাথেই নিশ্চিত হলো যে, আসন্ন টুর্নামেন্টের ৪৮টি দলের কোনোটির ডাগআউটেই থাকছেন না কোনো ব্রাজিলিয়ান।

‎ব্রাজিলের নিজস্ব ডাগআউটেও এবার নেই কোনো স্বদেশি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি কোচের অধীনে মাঠে নামবে সেলেসাওরা। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি থাকছেন ব্রাজিলের দায়িত্বে। ১৯২৫ সালের কোপা আমেরিকায় উরুগুইয়ান রামন প্লাতেরোর পর আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।

১৯৩০ সালে পিন্দারো ডি কারভালো থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত তিতে—প্রতিটি বিশ্বকাপেই অন্তত একজন ব্রাজিলিয়ান কোচ কোনো না কোনো দলের দায়িত্বে ছিলেন। ‎

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...