Home খেলাধুলা বিশ্বকাপের ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

বিশ্বকাপের ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

Share
এবারের বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল উপভোগ করার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ট্রফি প্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন।
২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যুর ১১টাই মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই বিশ্বকাপ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফাইনালের মঞ্চেও দেখা যাবে তাকে। যদিও চলতি টুর্নামেন্ট শুরু হওয়ার পর বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য খুব বেশি শোনা যায়নি। এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’
দুজন একসঙ্গে ট্রফি প্রদান করবেন কি না- এ প্রশ্নের জবাবে ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই। আমরা সবসময়ই একসঙ্গে থাকি।’
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বেশ আলোচনায় ছিল। এবার তার এই ঘোষণা গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়েছে ফুটবল অনুরাগীদের। যুক্তরাষ্ট্রে হওয়া সেই আসরের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। ট্রফি হস্তান্তরের পর মঞ্চ না ছেড়ে তিনি বিজয়ী দলের সঙ্গে থেকে যান, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
চেলসির অধিনায়ক রিস জেমস পরে সেই ঘটনা নিয়ে বলেন, ‘আমাকে বলা হয়েছিল তিনি ট্রফি তুলে দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। কিন্তু তিনি থাকতে চেয়েছিলেন।’
জেমস আরও বলেন, ‘তিনি আমাকে এবং দলকে ট্রফি জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন এবং মুহূর্তটি উপভোগ করতে বলেছিলেন।’
চেলসি তারকা কোল পালমার বলেন, ‘আমি জানতাম তিনি এখানে থাকবেন। কিন্তু আমরা ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনিও মঞ্চে থাকবেন, সেটা জানতাম না। সত্যি বলতে আমি কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম।’
এ ছাড়া, ক্লাব বিশ্বকাপ ঘিরে ট্রাম্পের আরেকটি মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছিল। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ট্রাম্প দাবি করেছিলেন টুর্নামেন্টের আসল ট্রফিটি হোয়াইট হাউসের ওভাল অফিসে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন চেলসি লন্ডনে নিয়ে যাওয়ার জন্য পেয়েছিল ট্রফিটির একটি প্রতিরূপ।
Related Articles

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে সামান্থা বললেন, ফের দর্শকদের কাছে ফিরব

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা...

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

গত ৫৪ বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থা রিভার্স গিয়ারে চলা গাড়ির মতো পরিচালিত...

দেশের ৮২ লাখ মানুষ মাদকাসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ কোনো না কোনো...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...