Home প্রচ্ছদ বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চেয়ে অভিনব প্রতিবাদ

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চেয়ে অভিনব প্রতিবাদ

Share

আজ বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান। জানা গেছে, এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী। তবে মহিউদ্দীনের পাত্রী সম্পর্কে জানা যায়নি।

এদিকে বিয়ের মঞ্চে এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়েছেন। ডাকসু নেতা এবি জুবায়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বরের সাজে ফরহাদ ও মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন।

এবি জুবায়ের ছবি পোস্ট করে লিখেছেন,   ‘বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব— যুগে যুগে লড়ে যাব।’

গতকাল রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাআল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

Related Articles

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার...

বিরোধী দলের ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন আছে: প্রতিমন্ত্রী শাহে আলম

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...