Home প্রচ্ছদ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মেহজাবীন

Share

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শোবিজাঙ্গনে সেই খবর কারোই অজানা নয়। এবার সেই সম্পর্ককেই বিয়েতে রূপ দিচ্ছেন এই জুটি।

চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মেহজাবীন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকেই জানা গেছে সেই তথ্য।

সবকিছু ঠিক থাকলে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন।

এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই নীরব মেহজাবীন। বিয়ের খবরেও নিশ্চুপ এই অভিনেত্রী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম।

Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭...

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...