Home প্রচ্ছদ বিদেশ গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

বিদেশ গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

Share
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে ৫৮৩-তে তিনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন ফয়েজ তৈয়্যব। তার চূড়ান্ত গন্তব্যস্থল নেদারল্যান্ডস। দেশ ত্যাগ করার সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন।
ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে দেশত্যাগে বা বিদেশ গমনে নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে তার বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি।
গত বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এরপর এই মন্ত্রণালয় খালি হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ।
তথ্যসুত্রঃ সময়ের আলো
Related Articles

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭...

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...