Home প্রচ্ছদ বলিউডে টিকে থাকার সহজ উপায় বলে দিলেন জাহ্নবী

বলিউডে টিকে থাকার সহজ উপায় বলে দিলেন জাহ্নবী

Share

সিনেমার পরিবার থেকে বলিউডে পা রাখলেও, বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা রীতিমত করে যাচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই লাড়াইয়ে পুরুষ অভিনেতাদের ‘ইগো’ সামলে চলাই নাকি তার কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার শো-তে গিয়ে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

জাহ্নবী বলেন, ‘আমাদের ইন্ডস্ট্রিতে কাজ করতে গেলে অভিনেতাদের ইগো সামলে চলতে হয়। আমি খুব ভালোভাবে এটা বুঝে গেছি। আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য বেশিরভাগ সময় নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়।’

জাহ্নবী জানান, তিনি প্রথমেই নিজের পারফরম্যান্স দেখানোর চেষ্টা না করে বরং বলেন, ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব।’ জাহ্নবীর মতে, এটিই ইন্ডাস্ট্রিতে নিরাপদে টিকে থাকার সবচেয়ে সহজ উপায়।

জাহ্নবীর কথা ধরে টুইঙ্কেল খান্না বলেন, ‘নয়ের দশকে যখন আমি অভিনয় করতে এসেছিলাম, নতুন ছিলাম, এই একই সমস্যা আমার সঙ্গেও হয়েছে। আমিও তখন বুঝতাম না ঠিক কী হচ্ছে আমার সঙ্গে আর আমার কী করণীয়।’

জাহ্নবী বলেন, ‘তিনি এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে সুযোগের অভাব নেই। কিন্তু সব সুযোগ থাকা সত্ত্বেও সমস্যা এড়িয়ে চললে পেশাগত জীবনে অনেক কিছুই সামলে নিতে হয় এবং কাউকে আঘাত না করে নিজেকে বাঁচিয়ে চলতে পারলে সব ঠিক থাকে।’

জাহ্নবী সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ছবি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-তে অভিনয় করেছেন, যা বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করেছে। এই ছবিতে তিনি বরুণ ধাওয়ান, সান্যা মালহোত্রা ও রোহিত সরাফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। সূত্র: দ্য ওয়াল।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...