Home জাতীয় প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

Share

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

শাহাদাৎ স্বাধীন বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।

Related Articles

গুগল থেকে ব্যক্তিগত তথ্য সরানোর উপায়

নিজের নাম লিখে গুগলে সার্চ করতেই যদি মোবাইল নম্বর, ই-মেইল বা বাসার...

গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ...

লটারিতে গণপূর্ত অধিদফতরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের...

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল

নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সে বড় বার্তা দিল আর্সেনাল। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার...