Home প্রচ্ছদ প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

Share

গ্ল্যামার জগতের আলো ঝলমলে জীবন থেকে সাময়িক বিরতি নিয়ে পুণ্যভূমি সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। পবিত্র ওমরাহ পালন করতে তিনি এখন মক্কায়। সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব পরিহিত স্নিগ্ধ ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজের আধ্যাত্মিক প্রশান্তির কথা।

সম্প্রতি মিম তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফের সামনে তোলা একটি সেলফি প্রকাশ করেছেন। ছবিতে তাকে সাদা রঙের হিজাবে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে। পবিত্র ঘরের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। আমিন!’

অন্য আরেকটি পোস্টে মারিয়া মিম ঐতিহাসিক আরাফাতের ময়দান থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে ক্রিম রঙের বোরকা ও হিজাব এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা গেছে। জাবাল আল রহমাহ পাহাড়ের পাদদেশ থেকে তোলা সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন ‘আরাফাতের ময়দান’। তার এই ধর্মীয় মনোভাব এবং মার্জিত নতুন রূপ ভক্তদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে। মন্তব্যের ঘরে অনেকেই তার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়েছেন।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...