Home প্রচ্ছদ পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল করার পরিকল্পনা রয়েছে: ইশরাক হোসেন

পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল করার পরিকল্পনা রয়েছে: ইশরাক হোসেন

Share

রাজধানীর পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে- এমনটাই ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার সড়ক ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। এখানে যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে চাঁদাবাজি করা হচ্ছে। এছাড়া ফুটপাতগুলোও প্রায় সবই দখল হয়ে গেছে। একইসঙ্গে নির্বাচনে জয়লাভ করলে ওই অঞ্চলের যানজট নিরসনে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির এই মনোনীত প্রার্থী জানান।

তথ্যসুত্রঃ ইত্তেফাক

 

Related Articles

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) ম্যাথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। বাংলাদেশের...

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদান...

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।...

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

আজ ৯ জুন। এ দিনটি আর্জেন্টিনা ও লিওনেল মেসি সমর্থকদের জন্য বিশেষ...